২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক কর আইন-২০১২ আগামী ১ জুলা থেকে কার্যকর হবে মর্মে নির্দেশনা এসেছে।
২০১৯-২০২০ অর্থ বছরের বাজেটে মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক কর আইন-২০১২ আগামী ১ জুলা থেকে কার্যকর হবে মর্মে নির্দেশনা এসেছে। এই আইনে মোতাবেক যে সকল প্রধান বিষয়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে তা নি¤েœ উল্লেখ করা হল। ১. বন্ড সুবিধা ব্যাতীত সকল উৎপাদনকারীদের আমদানী পর্যায়ে ১৫% মূসকের পাশাপাশি ৫% হারে আগাম কর পরিশোধ করতে হবে, যা পরবতীতে হ্রুসকারী সমন্বয় করা যাবে। ২. মূল্য ঘোষনা মূসক-১ এর পরিবর্তে মূসক-৪.৩ উপকরণ-উৎপাদ সহগ ঘোষনা দাখিল করতে হবে। ৩. মূসক-১৬ ও ১৭ রেজিস্টারের পরিবর্তে মূসক ৬.১ ও মূসক-৬.২ ব্যবহার করতে হবে। ৪. মূসক-১১ চালানের পরিবর্তে মূসক-৬.৩ ব্যবহার করতে হবে। ৫. উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক ব্যাবসা স্থানে পণ্য ও ও উপকরণ স্থানান্তরের ক্ষেত্রে মূসক ৬.৫ ব্যবহার করতে হবে। ৬. সকল ট্যারিফ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। ৭. নতুন আইন মোতাবেক ভ্যাটের [...]
পণ্য ভেদে ভ্যাট হবে আলাদা: অর্থমন্ত্রী
জুলাই মাস থেকে নতুন ভ্যাট আইন কার্যকর পণ্যভেদে হার হবে আলাদা ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা হবে আগামী জুলাই মাস থেকে নতুন মূল্য সংযোজন কর বা ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ভ্যাটের হার একক কোন হার থাকবে না। পণ্যভেদে হার হবে ভিন্ন ভিন্ন। ব্যবসায়ীসহ সব অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবসের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৩টি দেশ দিবসটি পালন করেছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘আমি কাউকে জেলে পাঠানোর জন্য আসিনি। ভালোবাসা দিলে সব পাওয়া যায়।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সব ব্যবসায়ী অসৎ নন, আবার সব সরকারি [...]
শিল্প মালিকদের আবারও বড় কর-সুবিধা
শিল্প মালিকদের আবারও বড় কর-সুবিধা নতুন সরকার শপথ নেওয়ার আগেই শিল্পমালিকদের বড় কর-সুবিধা দেওয়া হলো। এখন থেকে পাট ছাড়া যেকোনো পণ্য রপ্তানি করলে উৎসে কর দশমিক ২৫ শতাংশ দিলেই চলবে। গত সেপ্টেম্বরে এই হার আগের চেয়ে কমিয়ে দশমিক ৬০ শতাংশ করা হয়েছিল। এখন সেই উৎসে কর অর্ধেকের বেশি কমিয়ে দেওয়া হলো। গত বুধবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই কর-সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত থাকবে। এরপর আগের অবস্থায় মানে, ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। দেশ থেকে যত পণ্য রপ্তানি হয়, এর ৮৩ শতাংশের বেশি হয় তৈরি পোশাক। ফলে নতুন কর-সুবিধা সবচেয়ে বেশি পাবেন পোশাকমালিকেরাই। উৎসে কর ছাড়া পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের বার্ষিক আয়ের ওপর ১২ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সবুজ কারখানা হলে ওই মালিককে [...]
No VAT on remittance: NBR
No VAT has been imposed on remittance in the proposed budget for 2018-19 fiscal year, the National Board of Revenue (NBR) said . Earlier, a video went viral in which it was seen a Bangladeshi, who claimed to be from Malaysia, sharply criticised Finance Minister AMA Muhith for what he says imposing so-called tax and VAT on the income of expatriates. The state minister laid emphasis on disseminating correct information among the expatriates instead of creating any confusion with false news. There is a planned effort to spread confusion among the expatriates over the issue, he said in a Facebook status. "There was no such discussion. Don't pay heed to rumour," he said amid rumours that the government has proposed tax on remittance. In a [...]
করের ইতিহাস ও মূসক দিবস
বর্তমান সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারবে। তবে সবার আগে রাজনৈতিক অস্থিরতা বন্ধ করা জরুরি। দেশ ও জাতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই দেশের রাজস্ব যেমন বাড়বে তেমনিভাবে মূসক দিবসের সফলতা আসবে এবং শুল্ক বিভাগের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, মর্যাদা বাড়বে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইংল্যান্ডে প্রচলন হয়েছিল টুপিকর। তখন টুপির ওপর স্ট্যাম্প লাগানো থাকত। এরপর ব্রিটেনের উইলিয়াম পিট একসময় ঘড়ি কেনার ওপর কর ধার্য করলে দোকানের মালিকরা রাস্তার ধারে সব ঘড়ি সাজিয়ে রেখে কর বৃদ্ধির প্রতিবাদ করেন। শেষ পর্যন্ত কর প্রত্যাহৃত হয়। ১৮৭৫ সালে ইউগ পাউডারের ওপর করারোপ করেন। মূলত যারা নকল চুল পরতেন তারা এ পাউডার ব্যবহার করতেন। পরে নকল চুল পরা বন্ধই করে দিল লোকজন। একসময় চার্চিল খেলনা বন্দুকের ওপর [...]